Shilpanchal Today

Latest News in Hindi

বৃদ্ধাশ্রমে মা-বাবাদের সাথে জন্মদিন পালন বিধায়কের

নিজের মা বাবা গত হয়েছেন বহুদিন, তবে জন্মদিনে বহু মা বাবার আশীর্বাদ পেয়ে আপ্লুত নরেন্দ্রনাথ। হ্যাঁ, পান্ডবেশরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের জন্মদিন পালন করলেন খাঁদরা বৃদ্ধাশ্রমে। বয়েসের ভারে ন্যুব্জ, নিজ সংসার থেকে বহুদুরে নির্বান্ধব জীবন যাপনে অভ্যস্ত অশীতিপর বৃদ্ধ বৃদ্ধারাও খুশীতে ডগমগ ঘরের ছেলেকে কাছে পেয়ে। এখানে বসবাসকারী অধিকাংশের কাছেই হয়ত খোঁজ নেই নিজ সন্তানরা কে কোথায়, কিন্তু অপ্রত্যাশিত ভাবে এক ছেলেকে কাছে পেয়ে আনন্দে মশগুল আবাসিকগণ। ততধিক আনন্দিত খোদ বিধায়ক। নিজের হাতে সযত্নে মিষ্টিমুখ করালেন এক মা, গান লিখলেন অপরজন, এক স্মরনীয় জন্মদিন পালন করলেন বিধায়ক। পায়ে হাত দিয়ে গুরুজনদের প্রনাম করে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগে গলা বুজে এল বিধায়কের। দায়িত্বশীল বিধায়ক, গুরুত্বপুর্ন সংগঠক তথা জেলা সভাপতির আড়ালে মানুষ নরেন্দ্রনাথের আবেগঘন বক্তব্যে চোখের কোনে জল মা-বাবাদের, স্বর্গীয় মুহুর্তের সাক্ষী রইল খাঁদরা বৃদ্ধাশ্রম।

 

       

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *